এএফসি অনূর্ধ্ব-১৬ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ২২:৫৩
বাছাইপর্বে চীনা টাইপেকে ৪-২ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যা​ম্পিয়নশিপ ফুটবলের চূড়ান্তপর্বে উঠায় বাংলাদেশ টিমের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
 
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী বছর অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বেও আমাদের মেয়েরা দেশপ্রেমে উজ্জেবিত হয়ে তাদের মনোবল আরো দৃঢ় রাখবে।’
 
দক্ষতা বৃদ্ধি করতে আরো কঠোর অনুশীলনের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি ।
 
এএফসি অনুর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েরা সি’ গ্রুপের বাছাই পর্বে টানা চতুর্থ ম্যাচে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বের টিকেট নিশ্চিত করলো। ২০১৭ সালে থাইল্যান্ডের মূল পর্বের খেলা অনুষ্ঠিত হবে।
 
ইত্তেফাক/ইউবি