ঘুমন্ত ক্যাটরিনার ভিডিও ফাঁস করলেন সিদ্ধার্থ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১০:২০
অনেকেই বলেন, ঘুমন্ত অবস্থায় মানুষকে দেখতে ভালো লাগে বেশি। তাই যদি সত্যি হয় তবে ভেবে দেখুন, যাদের দেখলে এমনিতেই চোখ ফেরানো যায় না ঘুমন্ত অবস্থায় তাদের কত সুন্দর লাগে বা লাগবে? কথাটা যে একেবারে মিথ্যে নয় তা প্রমাণ করতেই বোধহয় ঘুমন্ত ক্যাটরিনার ভিডিও টুইটার-ইনস্টাগ্রামে পোস্ট করলেন সিদ্ধার্থ মালহোত্রা।
 
ক্যাট-সিডের ছবি 'বার বার দেখো'-র প্রোমোশনে এখন ব্যস্ত দুজনেই। নাওয়া খাওয়ারও অবসর নেই তাদের। ফলে গাড়ির মধ্যেই দু'দণ্ড জিরিয়ে নিতে বাধ্য হচ্ছেন তারা। এক প্রোমোশনে যাওয়ার সময় গাড়ির ভিতরে তেমনই ঘুমাচ্ছিলেন ক্যাটরিনা।
 
'বার বার দেখো' বার বার দেখবেন কিনা সে তো ঠিক করা যাবে সিনেমা রিলিজের পর। কিন্তু ঘুমন্ত ক্যাটের ভিডিও বারবার দেখতে হবেই, দাবি ইন্ডিয়া ডটকমের।
 

Who sleeps like this ?...Here #baarbaardekho #katrinakaif taking a nap during hectic promotions,really envy this talent of hers

A video posted by Sidharth Malhotra (@s1dofficial) on Sep 2, 2016 at 7:06am PDT

 
ইত্তেফাক/এএম