ইউএস ওপেনের শেষ ষোলতে মারে

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১০:৫৭
ইউএস ওপেন টেনিসের পুরুষ এককে শেষ ষোলো নিশ্চিত করেছেন ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। বছরের শেষ গ্র্যান্ডস্ল্যামের তৃতীয় রাউন্ডে পাওলো লোরেঞ্জির বিপক্ষে জয় পান।
 
শনিবার ফ্ল্যাশিং মিডোতে ইতালিয়ান লোরেঞ্জিকে ৭-৬, ৫-৭, ৬-২ ও ৬-৩ সেটে হারান মারে। যদিও দ্বিতীয় সেটটি তিনি হেরে বসেছিলেন। তবে পরের দুই সেট ঘুরে দাঁড়িয়ে পরের রাউন্ড নিশ্চিত করেন মারে।
 
চতুর্থ রাউন্ডের ম্যাচে মারের প্রতিপক্ষ বুলগেরিয়ার গ্রিজর দিমিত্রোভ।
 
ইত্তেফাক/এমএইচ