নারীদের টেনিসে একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস। সবচেয়ে বেশি নারী এককের গ্র্যান্ডস্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড গড়েন শীর্ষ এ তারকা।
ইউএস ওপেনে তৃতীয় রাউন্ডের ম্যাচে জোহান্না লারসনকে সরাসরি সেটে হারিয়ে সেরেনা ক্যারিয়ারের ৩০৭টি ম্যাচ জিতেন
এর আগে রেকর্ডটি মার্টিনা নাভ্রাতিলোভার দখলে ছিল। এদিন ঘরের মাঠে ফ্ল্যাশিং মিডোতে ৬-২ ও ৬-১ সেটে জয় তুলে নেন সেরেনা। ফলে আসরটির চতুর্থ রাউন্ড নিশ্চিত করেন তিনি। আগামী সোমবার ইয়ারোসলাভা শেভদোভার বিপক্ষে লড়বেন তিনি।
এবারের ইউএস ওপেন জিতলে সপ্তম শিরোপা জিতবেন সেরেনা। আর ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ডস্ল্যাম ঘরে তুলবেন তিনি।
ইত্তেফাক/এমএইচ
