আফগানিস্তানে বাস-ট্যাঙ্কারের সংঘর্ষে নিহত ৩৫

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১১:২২
আফগানিস্তানে একটি বাস ও জ্বালানি ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন। রবিবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জাবুলে  এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
 
আসন্ন ঈদ-উল আযহার ছুটি উদযাপনে তারা কাবুল যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।  কিন্তু দুর্ঘটনা কোনো কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। এএফপি
 
ইত্তেফাক/এমএইচ