অনেক জল্পনা-কল্পনার শেষে নিশ্চিত হওয়া গেছে যে অমিতাভ বচ্চন ও আমির খান ‘থাগ’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন।
ছবিটির জন্য প্রথমে হৃত্বিক রোশনকে প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। অনেকদিন ধরেই আমির খানের নাম শোনা গেলেও নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি।
তবে একটি সাক্ষাৎকারে অমিতাভ বচ্চন ছবিতে আমির খানের অভিনয় করার কথা নিশ্চিত করেছেন। অমিতাভ বলেছেন, আমির, ইয়াশরাজ ও ভিক্টরের সঙ্গে কাজ করাটা দারুণ হবে। আমি সেই সময়ের জন্য অপেক্ষা করছি।
সাক্ষাৎকারে অমিতাভ জানিয়েছে, আপাতত ছবির নাম ‘থাগ’ রাখা হলেও এটি চূড়ান্ত কোনো নাম নয়।
ছবিটির বিষয় কি সে সম্পর্কে বিগ বি বলেছেন, আমি জানি না এই মুহূর্তে আমি ছবিটির বিষয়ে বেশি কথা বলতে পারব কি না। আমাকে কোনো অনুমতি দেয়া হয়নি। তবে এটুকুই বলব, ছবিটির বিষয়টি খুবই আকর্ষণীয়।
বর্তমানে অমিতাভ ‘পিঙ্ক’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে আমির ‘দঙ্গল’ ছবির কাজ শেষ করছেন। খবর: ডিএনএ।
ইত্তেফাক/এএসএস
