রংপুরে চার্জশিটভুক্ত তিন জামায়াত কর্মীসহ বিভিন্ন মামলার ৫৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত থেকে রবিবার ভোর পর্যন্ত রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বদরগঞ্জ উপজেলার উত্তর বাওচন্ডী পাকার মাথা গ্রামের মৃত ফারাজ উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৪৩), উপজেলার শাহাপাড়া গ্রামের সিরাজুল ইসলাম (৪৭) ও কিসামত বর্ষপীর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে রুবেল মিয়া (২৫)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
রংপুর বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল ফারুক জানান, গ্রেফতাররা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাদের গ্রেফতার করা যাচ্ছিল না। রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
