সুনামগঞ্জে অস্ত্রসহ যুবক আটক

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৪:২৬
 
সুনামগঞ্জে অস্ত্রসহ মো. আকিল মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। রবিবার ভোরে পৌর এলাকার শহরতলীর জলিলপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আকিল জলিলপুর গ্রামের মৃত আইয়ুব আলী ছেলে।
 
সুনামগঞ্জ র‌্যাব-৯, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আজিজুল হক সরকার জানান, খবর পেয়ে ভোরে জলিলপুরে গ্রামে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপগানসহ আকিলকে আটক করা হয়। পরে তাকে সুনামগঞ্জ সদর থানায় সোর্পদ করা হয়।
 
ইত্তেফাক/কেকে