রামগতিতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪৬
 
লক্ষ্মীপুরের রামগতিতে শিশু ধর্ষণের অভিযোগে বেল্লাল হোসেন নামে এক যুবককে রবিবার সকালে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে রামগতি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শ্যামলগ্রাম এলাকায় প্রতিবেশি সাড়ে তিন বছরের শিশুকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে তিনি পালিয়ে যান। 
 
এ ঘটনায় শনিবার রাতে শিশুর নানি বাদী হয়ে রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ বেল্লালকে গ্রেফতার করে।
 
শিশুর নানি জানান, স্বামী পরিত্যক্ত হওয়ার পর শিশুটির মা চট্টগ্রামে পোশাক তৈরির কারখানায় কাজ করেন। শিশুর নানি তাকে নিয়ে শ্যামলগ্রাম এলাকায় এক আত্মীয় বাড়ির পুকুর পাড়ে বসবাস করেন। শনিবার দুপুরে শিশুটিকে ঘুমে রেখে শিশুর নানি কাজে যান। এ সুযোগে প্রতিবেশি রিকশা চালক সেলিমের ছেলে বেল্লাল তাকে ধর্ষণ করে। 
 
এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে বেল্লাল পালিয়ে যায়। পরে স্বজনরা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
 
রামগতি থানার ওসি ইকবাল হোসেন জানান, এ ঘটনায় বেল্লাল হোসেনকে অভিযুক্ত করে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
 
ইত্তেফাক/কেকে