রাজশাহীতে চুক্তিভিত্তিক চাষীদেরকে উন্নত প্রযুক্তির মাধ্যমে উচ্চ ফলনশীল জাতের টমেটো চাষ এবং রোগ-বালাই দমন ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ দিয়েছে প্রাণ। সম্প্রতি এই প্রশিক্ষণের আয়োজন করে প্রতিষ্ঠানটি।
প্রাণ এগ্রো বিজনেস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মাহতাব উদ্দিন বলেন, ঐ প্রশিক্ষণে কিভাবে টমেটো চাষের উত্পাদন খরচ কমানো যায় এবং ফসল পরবর্তী ক্ষতি কাটিয়ে ওঠা যায় সে বিষয়ে কৃষকদেরকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
প্রাণ এর চুক্তি ভিত্তিক ৪০ জন লিড টমেটো চাষীদেরকে নিয়ে নাটোরে প্রাণের এগ্রো লিমিটেডের কারখানায় দিনব্যাপী এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এতে রাজশাহী বিভাগের কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান, নাটোর জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আলহাজ্ব উদ্দিন এবং সদর উপজেলার কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
মাহতাব উদ্দিন বলেন, প্রাণ তার চুক্তিভিত্তিক টমেটো চাষীদেরকে নানামুখী প্রশিক্ষণ, কারিগরি জ্ঞান ও স্বল্প মূল্যে উচ্চ ফলন বীজ প্রদান করছে। এটি কৃষকদেরকে উত্পাদনশীলতা বৃদ্ধি করতে সহায়তা করবে বলে তিনি মনে করেন।-প্রেস বিজ্ঞপ্তি।
ইত্তেফাক/এএসএস
