কালিহাতী উপজেলার গোলড়া হিন্নাই পাড়া গ্রামের জুয়াড়ি আসর থেকে শনিবার রাত ৮ টার দিকে ২ জন জুয়াড়িকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে এএসআই সাইদুল ইসলাম ২ জন পুলিশ কনস্টেবল নিয়ে গোলড়া হিন্নাই পাড়া গ্রামে জুয়ার আসরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেক জুয়াড়ি পালিয়ে যেতে সক্ষম হলেও মৃত জনাব আলীর ছেলে আবুবকর (৫০) এবং মীর জাহাঙ্গীরের ছেলে মোকছেদ আলীকে (৩০) গ্রেফতার করতে সক্ষম হয়।
আবুবর ও মোকছেদ আলীকে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু নাসার উদ্দিনের সামনে হাজির করলে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত বসিয়ে উভয়কে ৪ মাসের কারাদণ্ড প্রদান করেন। রবিবার সকালে কালিহাতী থানা পুলিশ আবুবকর ও মোকছেদ আলীকে টাঙ্গাইল জেলে প্রেরণ করেছে।
