খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, হতদরিদ্রদের জন্য কর্মসূচি নিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ সেপ্টেম্বর কুড়িগ্রামের চিলমারীতে এই কর্মসূচির উদ্বোধন করবেন। ‘খাদ্যবান্ধব’ কর্মসূচির আওতায় আগামী ৭ সেপ্টেম্বর থেকে দেশের ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজিতে মাসে ৩০ কেজি করে চাল দেবে সরকার।
সচিবালয়ে রবিবার খাদ্য করিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ- স্লোগানে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবার প্রতি মাসে (পাঁচ মাস) ৩০ কেজি চাল ১০ টাকা দরে পাবেন। মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর- এই পাঁচ মাস হতদরিদ্র ৫০ লাখ পরিবার ১০ টাকা কেজিতে ৩০ কেজি করে চাল পাবেন। তিনি বলেন, বিধবা ও প্রতিবন্ধী নারীদের প্রাধান্য দেওয়া হবে।
ইত্তেফাক/এমআই
