পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার কেউন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কেউন্দিয়া গ্রামের বাসিন্দা রোমান সিকদারের ছেলে তারেক হোসেন (৬) সবার অগোচরে রবিবার দুপুরে বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে যায়। এ সময় পরিবারের লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে কাউখালী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
