কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ২০:২৮
পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
 
রবিবার দুপুরে উপজেলার  কেউন্দিয়া গ্রামে  এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, কেউন্দিয়া গ্রামের বাসিন্দা রোমান সিকদারের ছেলে তারেক হোসেন (৬) সবার অগোচরে রবিবার দুপুরে বাড়ির পাশে  পুকুরে পানিতে ডুবে যায়। এ সময় পরিবারের  লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে কাউখালী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।