খাগড়াছড়ি জেলার রামগড়ে মাদ্রাসার ৩৫ জন ছাত্রী অজ্ঞাত রোগে অসুস্থ হওয়ার রেশ না কাটতেই রবিবার বালিকা উচ্চ বিদ্যালয়ে সাত ছাত্রী ক্লাস চলাকালে অসুস্থ হয়ে পড়েছে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বালিকা উচ্চ বিদ্যালয়ে রবিবার বেলা ১১টার দিকে দ্বিতীয় ঘণ্টার ক্লাস চলাকালে ষষ্ঠ শ্রেণির ছাত্রী সাজেদা আক্তার হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। শিক্ষকরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর কিছুক্ষণ পর একে একে আরো ছয়জন ছাত্রী অজ্ঞান হয়ে পড়ে।
রামগড় উপজেলা নির্বাহি অফিসার ইকবাল হোসেন তাদের খোঁজখবর নিতে দুপুরে হাসপাতালে যান। তিনি অসুস্থ ছাত্রী ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং আতঙ্কিত না হতে পরামর্শ দেন।
ইত্তেফাক/ইউবি
