এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে : সেতুমন্ত্রী

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ০০:০৮
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারকার ঈদ যাত্রা স্বস্তিদায়ক করার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এক হাজার রোভার স্কাউট পশুর হাট এবং যেখানে-যেখানে যানজট হয় সেসব জায়গায় নিয়োজিত থাকবে। তাদেরকে ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। তারা তিন সিফটে কাজ করবে চারদিন। অন্যান্য বিষয়েও আমরা প্রস্তুতি নিয়েছি। হাইওয়ে পুলিশ তাদের দায়িত্ব পালন করবে। মালিক সমিতি, রোভার স্কাউট পুলিশকে সহযোগিতা করবে।
 
রবিবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের মাওয়া চৌরাস্তায় বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের কর্মকাণ্ড পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, ঈদে ঘরমুখো মানুষের জন্য এবার ৮০টি বিআরটিসির নতুন বাস রিজার্ভ রাখা হয়েছে। যাতে যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি পৌঁছতে পারে। এ সময় মন্ত্রী নিজে রাস্তায় চলাচলরত গাড়ি থামিয়ে সেগুলোর কাগজপত্র পরীক্ষা করেন এবং অবৈধ যানবাহনগুলোর বিরুদ্ধে মামলা ও জরিমানার নির্দেশ দেন।
 
 
ইত্তেফাক/এএন