পাবনার ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়িয়া মাস্টারপাড়া (বাটাজুড়ি) এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর সদস্য সার্জেন্ট (অব) আবু জাফরের বাড়িসহ তিন বাড়িতে ডাকাতি হয়েছে।
জানা গেছে, রাত আনুমানিক একটায় ১২/১৩ জনের একদল ডাকাত জাফরের বাড়ির গেটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ এক লাখ টাকা, নতুন জামা-কাপড় ও ১০ ভরি সোনার গহনা লুটে নেয়। পরে জাফরের মাথায় অস্ত্র ঠেকিয়ে কয়েকজন ডাকাত তাকে তার দুই ভাই আফসার আলী ও শাহাদত হোসেনের বাড়ি নিয়ে যায় । জাফর ছেলের অসুখের কথা বলে দুই ভাইকে ডেকে তুললে তাদের বাড়িতেও ডাকাতি করা হয়।
আবু জাফর জানান, ডাকাত দলের প্রতিটি সদস্য যুবক এবং অস্ত্রধারী। তিনি বলেন, ‘তার মাথায় তাক করা অস্ত্রটি দামি। অন্য একজনের হাতে গ্রেনেড ছিল। ‘
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
