বিশ্বকাপ বাছাইয়ের ভেনিজুয়েলার বিপক্ষে মেসিকে ছাড়াই মাঠে নামবে আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে কুঁচকিতে চোট পেয়ে বার্সেলোনায় ফিরে এসেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
তবে এবার বার্সেলোনার হয়ে মাঠে নামা নিয়েও সংশয় দেখা দিয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-এর দাবি, দুই ম্যাচ মিস করতে পারেন বার্সেলোনা ফরোয়ার্ড।
অবসর ভেঙে জাতীয় দলে ফিরেই উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় এনে দেন মেসি। পুরোটা সময় মাঠে থাকলেও ওই ম্যাচে পাওয়া কুঁচকির চোট মাঠের বাইরে ছিটকে দিয়েছে তাকে। তবে আশা ছিল যাচ্ছিল ক্লাব ফুটবলের শুরু থেকেই থাকবেন তিনি।
তবে এখন বার্সেলোনার হয়ে খেলা নিয়েও সংশয় দেখা দিয়েছে।
ইত্তেফাক/এমএইচ
