গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
সোমবার সকাল সাড়ে আটটার দিকে ওই এলাকায় ফুটওভার ব্রিজের দাবিতে কয়েক শ শিক্ষার্থী ওই সড়কে অবরোধ করে। এ সময় ঘণ্টাব্যাপী সড়কে যান চলাচল বন্ধ থাকে।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, এ সময় ভাঙচুর এবং অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ইত্তেফাক/এএসএমইউ
