‘বাদশাহো’ ছবি নিয়ে আলোচনায় আছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। তবে এখনো নিশ্চিতভাবে জানা যায়নি ছবিটিতে নায়িকা হিসেবে কে থাকছেন।
গুঞ্জন শোনা গেছে, প্রথমে নাকি ঐশ্বরিয়া রায় বচ্চনকে ছবিটিতে অভিনয়ের জন্য প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বচ্চনবধূ।
দুইবছর আগে ঐশ্বরিয়াকে নিয়ে ইমরানের এক মন্তব্যের কারণেই নাকি এই নারাজি জানিয়েছেন বলিউড অভিনেত্রী। ‘কফি উইথ করণে’র একটি শোতে ঐশ্বরিয়াকে ‘প্লাস্টিক’ বলে উল্লেখ করেছিলেন ইমরান। ইমরানের সঙ্গে বেশিরভাগ দৃশ্যের কারণেই নাকি ঐশ্বরিয়া প্রস্তাব ফিরিয়েছেন।
এই ইস্যুতে ইমরান ফার্স্টপোস্টকে বলেছেন, আমি জানি না কেন্দ্রীয় চরিত্রের জন্য কাকে প্রস্তাব দেয়া হয়েছে। কিন্তু তবে মনে হচ্ছে অতীতে ফিরে যেতে হবে। সেটি দুই বছর আগের কথা। সেসময় মন্তব্যটি মজা করে করা হয়েছিল। আমি ঐশ্বরিয়ার অনেক বড় ভক্ত। তার সাথে আমার সাক্ষাৎ হলে ক্ষমা চাইব। কেননা সেখানো কোনো কিছু ব্যক্তিগত ছিল না।
সম্প্রতি বক্স অফিসে খুব একটা ভাল করতে পারছেন না ইমরান হাশমি। তাই বাদশাহো নিয়ে তার প্রত্যাশার মাত্রাও অনেক বেশি। ছবিটি পরিচালনা করবেন মিলান লুহত্রিয়া।
ইত্তেফাক/এএসএস
