সাভারে একটি বাসে হামলা চালিয়ে যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে গেছে একদল ডাকাত। সোমবার ভোরে আশুলিয়ার তুরাগ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রাজদূত পরিবহনের ঢাকা মেট্রো-ব ১১-০১-০১ একটি যাত্রীবাহী বাস রাজধানীর মিরপুর ইস্টার্ন হাউজিং থেকে আব্দুল্লাহপুর হয়ে সাভারের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটি আশুলিয়ার তুরাগ এলাকায় পৌঁছলে বাসে থাকা যাত্রীবেশী ডাকাতরা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে টাকা, মোবাইলফোনসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে। পরে বাসটি সাভারের উলাইল বাসস্ট্যান্ডে রেখে ড্রাইভারসহ ডাকাতরা পালিয়ে যায়।
সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেন, 'তদন্ত করে ডাকাতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সড়কে টহল বাড়ানো হয়েছে।'
ইত্তেফাক/কেকে
