বাড়তে পারে ঈদের ছুটি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৫:২১
 
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের সুবিধার্থে আগামী ১১ ও ১৫ সেপ্টেম্বর সরকারি ছুটি হতে পারে। এ বিষয়ে সোমবার মন্ত্রী পরিষদ বৈঠকে আলোচনা হয়েছে। তবে ছুটির বিষয়টি চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী বিষয়টি চূড়ান্ত করবেন। 
 
১১ ও ১৫ সেপ্টেম্বর সরকারি ছুটি হলে ঈদের ছুটি হবে ৮ দিন। যদি এই দুটি হয় তাহলে ১৭ ও ২৪ সেপ্টেম্বর শনিবারের দিন সরকারি কর্মচারীদের অফিস করতে হবে।
 
তবে দুই দিনের বদলে এক দিনও ছুটি বাড়ানো হতে পারে। ১১ তারিখ সাধারণ ছুটি হতে পারে। ১৫ তারিখ ঐচ্ছিক ছুটি হতে পারে।
 
 
ইত্তেফাক/কেকে