ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাঠ আন্দুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ লস্কর (২৫) নামের এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। সোহাগ লস্কর ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার ফজলুর লস্করের ছেলে।
হরিণাকুণ্ডু থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, সকালে মাঠ আন্দুলিয়া গ্রাম থেকে ট্রাকে গরু তুলছিলেন সোহাগ। সে সময় ট্রাকের উপর দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ইত্তেফাক/কেকে
