নোয়াখালীর বেগমগঞ্জে একটি বিদেশি পিস্তলসহ পুলিশের তালিকাভুক্ত আসামি জাবেদ উদ্দিন সুজনকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় তার দুই সহযোগী ইমাম উদ্দিন ইমাম (২৭) ও রাসেলকে (২৫) গ্রেফতার করা হয়।
আজ সোমবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের মজিবুল হক চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার আটক করা হয়।
আটকরা হলেন- কাদিরপুর ইউনিয়নের মজিবুল হক চেয়ারম্যান বাড়ির মজিবুল হকের ছেলে জাবেদ উদ্দিন সুজন, রেহান আলীর বাড়ির নোনা মিয়ার ছেলে ইমাম উদ্দিন ইমাম এবং হাজী পেচু মিয়ার বাড়ির মৃত খোরশেদ আলমের ছেলে রাসেল।
র্যাব-১১ জানায়, লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলামের নের্তৃত্বে র্যাবের এক দল সদস্য নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের মজিবুল হক চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালায়। এ সময় জাবেদ উদ্দিন সুজনকে তার দুই সহযোগীসহ আটক করা হয়।
ইত্তেফাক/কেকে
