কলকাতায় বইমেলায় ‘দ্য লিজেন্ড সৈয়দ আব্দুল হাদী’

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪৪
কলকাতায় শুরু হয়েছে ষষ্ঠ ‘বাংলাদেশ বইমেলা’। বরাবরের মতো রবীন্দ্রসদন নন্দন চত্বরে মেলা চলছে। মেলায় বাংলাদেশি লেখকদের বইয়ের পাশাপাশি বিক্রি হচ্ছে গানের সিডিও।
 
৪৬টি গানের সংকলন ‘দ্য লিজেন্ড: সৈয়দ আব্দুল হাদী’ পাওয়া যাচ্ছে ভাষাচিত্রের স্টলে। নানাভাবে সৈয়দ আব্দুল হাদীর গানের সঙ্গে পরিচিত কলকাতার মানুষ। এবার জনপ্রিয় এই শিল্পীর অনেকগুলো কালজয়ী গানগুলো চারটি পৃথক সিডিতে পাচ্ছেন তারা।
 
‘দ্য লিজেন্ড: সৈয়দ আব্দুল হাদী’ অ্যালবামটি প্রকাশ করেছে বাংলা ঢোল। তারা জানায়, ১ সেপ্টেম্বর থেকে মেলায় সিডিগুলো পাওয়া যাচ্ছে।
 
‘বাংলাদেশ মেলা’ চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। সম্প্রতি প্রকাশিত সৈয়দ আব্দুল হাদীর গানের সংলকনটি ভক্তরা সংগ্রহ করতে পারছেন বিভিন্ন উপায়ে। রাজধানীর পাঠক সমাবেশ, তুহিন মিউজিক কালেকশন, বসুন্ধরা সিটি মার্কেট, ইয়োলো রেড মিউজিক, সারেগামা, গানের ডালির পাশাপাশি এটি পাওয়া যাচ্ছে চট্টগ্রামের বাতিঘরে।
 
ইত্তেফাক/এমএইচ