রামগতিতে দুই লাশ উদ্ধার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪৫
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার পৃথক এলাকা থেকে দুইটি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. জুয়েল (২৩) বয়ারচরের রুহুল আমিন সমাজের আবদুজ জাহেরের ছেলে ও অপরজনের পরিচয় জানা যায়নি।
 
সোমবার দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়।
 
চরলক্ষ্মী এলাকার (৯ নম্বর ওয়ার্ড) ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) হেলাল উদ্দিন জানান, উপজেলার বয়ারচরের গাবতলী স্লুইজ গেটের কাছে মেঘনা নদীতে সকালে মো. জুয়েল (২৩) নামে ওই জেলের লাশ পাওয়া গেছে।
 
হেলাল উদ্দিন আরো জানান, বয়ারচরের রুহুল আমিন সমাজের অদূরে মেঘনা নদীতে রবিবার রাতে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
 
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ