টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি (৪০) নিহত হয়েছেন।
সোমবার সকাল ছয়টার দিকে উপজেলার যোকারচর এলাকায় এ ঘটনা ঘটে। তার পরনে একটি লুঙ্গি ও শার্ট ছিল।
বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন মাস্টারআব্দুল মান্নান জানান, সকাল ছয়টার দিকে উপজেলার যোকারচর এলাকায় ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনাটি কমলাপুর রেলওয়ে থানার টুঙ্গি ফাঁড়িকে জানানো হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
