সাতক্ষীরার গোল্ডেন মিলনকে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫০
সাতক্ষীরা জেলার শীর্ষ স্বর্ণ চোরাকারবারী মিলন পাল ওরফে গোল্ডেন মিলনকে জিজ্ঞাসাবাদ শেষে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
 
সোমবার বেলা ১১টার দিকে তাকে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আটক মিলন সদর উপজেলার মাগুরা গ্রামের দেবদাশ পালের ছেলে।
 
পুলিশ জানায়, রবিবার রাতে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
 
মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্যা জানান, শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ১৬ কেজি ৩১৮ গ্রাম স্বর্ণসহ আলিউজ্জামান নামের এক বহনকারীকে আটক করে বিজিবি। ওই সোনা চোরাচালানের ঘটনায় সন্দিগ্ধ আসামি হিসেবে মিলনপালকে পাঁচদিনের রিমান্ড চেয়ে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হয়ে। রিমান্ড শুনানির পর তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে।
 
ইত্তেফাক/এএসএমইউ