ঝিনাইদহে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৬

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৬:২৪
ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে জামায়াত-শিবিরের ছয় কর্মী রয়েছেন যাদের মধ্যে দুইজন নারী।
 
রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলি তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
 
এএসএমইউ/এএসএমইউ