যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত মীর কাসেম আলীর পক্ষে ফেসবুকে ‘উসকানিমূলক’ স্ট্যাটাস দেয়ায় শাহাদাৎ হোসেন খন্দকার (২৬) নামে এক রেলকর্মীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম পুলিশ।
সোমবার দুপুরে বন্দর নগরীর সেগুন বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহাদাৎ পূর্ব রেলে সহকারী লোক মাস্টার হিসেবে কর্মরত।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান বলেন, ‘যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসিতে বিরূপ প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে উসকানিমূলক স্ট্যাটাস দিয়েছে শাহাদাৎ। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে।
