যশোরের পাশাপোল ইউপি চেয়ারম্যানের লাশ উত্তোলন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩১
যশোরে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেমের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। 
 
সোমবার দুপুরে যশোর শহরের ঘোপ কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়। দ্বিতীয় দফা ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিকেলে চৌগাছা উপজেলা পরিষদ মাঠে প্রথম জানাজা ও সন্ধ্যায় নিজ গ্রাম রঘুনাথপুর দাখিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
 
সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলমের উপস্থিতিতে কাশেম চেয়ারম্যানের লাশ উত্তোলন করা হয়। এ সময় সেখানে চৌগাছা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এসএম হাবিব, ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরী, নিহতের বড় ছেলে শাহীন রেজা উপস্থিত ছিলেন।
 
গত ৩১ আগস্ট যশোর শহর থেকে নিখোঁজ হন ইউপি চেয়ারম্যান আবুল কাশেম (৫০)। ১ সেপ্টেম্বর শহরের ষষ্ঠীতলা থেকে অজ্ঞাতপরিচয় হিসেবে তার লাশটি পুলিশ উদ্ধার করে। সে সময় পরিচয় শনাক্ত না হওয়ায় অজ্ঞাত হিসেবে আঞ্জুমানে মুফিদুল ইসলাম তার লাশ দাফন করে। ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় পরিবারের সদস্যরা লাশের ছবি ও পোশাক দেখে তার পরিচয় শনাক্ত করেন। এরপর তাদের আবেদনের প্রেক্ষিতে সোমবার দুপুরে লাশ উত্তোলন করা হয়।
 
ইত্তেফাক/ইউবি