যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলাল হোসাইন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ২০:৩৮
যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বেলাল হোসাইনকে যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
এতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী স্ব-পরিবারে পবিত্র হজ পালন করতে সোমবার বিকাল ৫টায় সৌদি আরবে যাওয়ার প্রাক্কালে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বেলাল হোসাইনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করেন। 
 
অারো বলা হয়েছে, তিনি সময় স্বল্পতার কারণে সকলের সঙ্গে যোগাযোগ করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ এবং সবার কাছে দোয়া চেয়েছেন। 
 
ওমর ফারুক চৌধুরী পবিত্র হজ পালনকালীন অ্যাডভোকেট বেলাল হোসাইন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
 
 
 
 
ইত্তেফাক/এমআই