ইউনিভার্সল ফার্মার স্যালাইন ল্যাবরেটরিতে পরীক্ষার আদেশ স্থগিত

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ২০:০৯
 
ইউনিভার্সল ফার্মাসিউটিক্যালসের উত্পাদিত স্যালাইন ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
 
২০টি কোম্পানির ওষুধ ও ১৪টি কোম্পানির এন্টিবায়োটিক উত্পাদন ও বাজারজাত বন্ধে হাইকোর্টের দেয়া নির্দেশনা বহাল রাখে আপিল বিভাগ। এ নির্দেশের পর ইউনিভার্সল ফার্মাসিউটিক্যালস তাদের উত্পাদিত স্যালাইন বিএসটিআই এবং ওষুধ প্রশাসন ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য হাইকোর্টে আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ২৪ আগস্ট ওই কোম্পানির স্যালাইন ল্যাবরেটরিতে পরীক্ষার নির্দেশ দেন। হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন রিটকারী সংগঠন হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ। ওই আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে দেয়।
 

ইত্তেফাক/এএম।