ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাতবিলা গ্রাম হতে ঝুনারচর গ্রাম পর্যন্ত ১৪ কিলোমিটার রাস্তার বিভিন্ন স্থান ভেঙে যাওয়ার কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পূর্বাঞ্চলের প্রায় সাড়ে তিন লাখ মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করে। বয়োবৃদ্ধ ব্যক্তিরা ভাঙাচোরা এ রাস্তা দিয়ে চলাচল করলে অসুস্থ হয়ে পড়ে। উপজেলায় আসতে হলে এ রাস্তা ছাড়া বিকল্প রাস্তা নেই। বৃষ্টি হলে রাস্তায় পানি জমে রিক্সা, মোটর সাইকেল, অটোরিক্সা, সিএনজি চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুরাবস্থার কারণে ফরদাবাদ, ঝুনারচর, ভুরভুরিয়া, গঙ্গানগর তাতুয়াকান্দি, হায়দরনগর গ্রামের মানুষ ট্রলারে তিতাস নদী দিয়ে উপজেলা সদরে আসে।
রাস্তা মেরামতের ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল মতিন জানান, বাজেট বরাদ্দের ব্যাপারে কাগজপত্র জমা দেয়া হয়েছে।
ইত্তেফাক/এএন
