ঘরের মাঠে লিচেনস্টাইনের জালে স্পেনের গোল উৎসব

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১০:০৭
 
বিশ্বকাপ বাছাই পর্বে ঘরের মাঠে লিচেনস্টাইনের জালে রীতিমত গোল উৎসব করেছে স্পেন। দলের পক্ষে দিয়াগো কস্তা, ডেভিট সিলভা ও আলভেরো মোরেতো জোড়া গোল করেন। এ ছাড়াও একটি করে গোল করেন সার্জিও রোবার্তো ও ভিতোলো।
 
ম্যাচের শুরু থেকেই মাঠে রাজত্ব ছিল স্পেনের। ১০ মিনিটে গোল উৎসবের সূচনা হয় দিয়াগো কস্তার মাধ্যমে। ফ্রি কিক থেকে হেডে গোল করেন তিনি। প্রথমার্ধে অবশ্য এরপর আর গোলের দেখা পায়নি স্পেন।
 
হাফ টাইম শেষে যেন জ্বলে ওঠে স্পেন। সার্জি রোবার্তো এবার শুরু করেন গোল উৎসব। ৫৫ মিনিটে তার এই গোলের ৪ মিনিট পরেই দলের পক্ষে তৃতীয় গোলটি করেন ডেভিট সিলভা। মিনিট পার হওয়ার আগেই গোল করেন ভিতোলো। এভাবে পালাক্রমে চলা এই গোল উৎসবে লিচেনস্টাইনের জালে মোট ৮ বার বল জড়ায় স্পেন।
 
'জি' গ্রুপে অপর ম্যাচে ইতালি ৩-১ গোলে ইসরাইলকে হারিয়েছে। অন্যদিকে ১-১ গোলে ড্র করেছে আলবেনিয়া ও মেসিডোনিয়া। গোল ডট কম।
 
ইত্তেফাক/আরএ