রংপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৩

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১০:৩৮
রংপুর জেলায় পুলিশের অভিযানে ৫৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে আট জামায়াত কর্মী রয়েছেন।
 
সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আট উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা আদালতের চার্জশিটভুক্ত আসামি। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
 
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ