ঝিনাইদহ সদর উপজেলায় অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে অটক করেছে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। আটকরা হলেন, উপজেলার বিষয়খালী গ্রামের জালাল উদ্দিন (২০) ও একই গ্রামের শরিফ হোসেন (৪৫)।
র্যাব জানায়, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিষয়খালী বাজারে গোপন বৈঠককালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও সাত রাউন্ড গুলি জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে সদর থানায় মামলা হচ্ছে।
র্যাবের ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মনির আহম্মেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএএসএমইউ
