সলঙ্গায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩৯
সিরাজগঞ্জ সদর উপজেলার সলঙ্গায় এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত বিলকিস খাতুন (১৪) হরিণচড়া গ্রামের দুলাল হোসেনের মেয়ে। সে স্থানীয় পুস্তিগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী ছিল।
 
সোমবার গভীর রাতে স্থানীয়দের খবরে সলঙ্গা থানার হরিণচড়া গ্রাম থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য লাশ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
নিহতের পরিবারের দাবি, বিলকিস অভিমান করে আত্মহত্যা করেছে।
 
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক জানান, ময়নাতদন্তের রিপোর্টে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।
 
ইত্তেফাক/এএএসএমইউ