হ্যাকিংয়ের শিকার হৃত্বিকের ফেসবুক!

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৩:১৮
 
হ্যাকিংয়ের শিকার হয়েছিল বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের ফেসবুক পেজ। সোমবার পেজটি হ্যাকিংয়ের পর হ্যাকার কয়েক মিনিট হৃতিকের ফেসবুকে লাইভেও ছিল। এমনকি প্রোফাইল পিকচারও পরিবর্তন করে দেয় ঐ হ্যাকার। 
 
অবশ্য ফেসবুক অ্যাকাউন্ট এরই মধ্যে উদ্ধার করতে পেরেছেন হৃত্বিক। তিনি জানিয়েছেন, আমার ফেসবুক পেজ উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখন পেজটি আমার। 
 
এর আগে কঙ্গনা রনৌতের সঙ্গে ইমেইল চালাচালি নিয়ে বেশ ঝামেলার মধ্যে ছিলেন হৃত্বিক। বিষয়টি শেষ পর্যন্ত আদালতেও গড়েছিল। 
 
ইত্তেফাক/এএসএস