অনুশীলনে ফিরলেন রোনালদো

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০৪
রিয়াল মাদিদ্রের অনুশীলনে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইনজুরির ধাক্কা সামলে সোমবার  দলের অনুশীলনে যোগ দেন এই পর্তুগিজ সুপারস্টার। মৌসুমে প্রথমবারের মত প্রিয় ক্লাবের অনুশীলনে ফিরতে পেরে দারুণ খুশি সিআরসেভেন।
 
২০১৬ ইউরো ফাইনালে ইনজুরিতে আক্রান্ত হয়ে গত দুই মাস বিশ্রামে ছিলেন পর্তুগিজ এই তারকা। মাঠের অনুশীলনে না ফিরলেও জিম করে নিজের ফিটনেস ধরে রেখেছেন।
 
অবশেষে সতীর্থদের সাথে সানতিয়াগো বার্নাব্যুর অনুশীলনে ফিরেছেন এই তারকা উইঙ্গার। যদিও এখন পর্যন্ত মূল দলে ফেরা অনিশ্চিতই বলা যায়। এএফপি
 
ইত্তেফাক/এমএইচ