পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, আগস্টে মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৭ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৪০ শতাংশ।
তিনি জানান, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৩০ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৪ দশমিক ৩৫ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ৯৮ শতাংশ।
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনামন্ত্রী এ তথ্য প্রকাশ করেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, মূল্যস্ফীতি আমাদের প্রত্যাশার মধ্যেই রয়েছে। আগস্টে মূল্যস্ফীতি ৫ দশমিক ৩৭ শতাংশ, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বনিম্ন। গ্রামে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৪১ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৪ দশমিক ৫৪ শতাংশ। খাদ্যপণ্যের মুল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৪০ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৩ দশমিক ৫৯ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ২৮ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ২৬ শতাংশ।
শহরে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ১৫ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৭ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৯ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ১১ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৯৯ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ৯৮ শতাংশ।
ইত্তেফাক/এমআই
