শিবগঞ্জে যাত্রীবাহী বাসে ৩০০০ পেথিডিন জব্দ, আটক ১

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৬:১৮
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে তিন হাজার পিস পেথিডিন (নেশাজাতীয় ইনজেকশন) জব্দ করেছে পুলিশ। এ সময় আটক করা হয়েছে পঞ্চনন্দ দাস দেবনাথ (৩৮) নামে এক যুবককে। তিনি জয়পুরহাট সদর উপজেলার আমদই এলাকার পলিন দেবনাথে ছেলে।
 
মঙ্গলবার দুপুরে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এসআই শামীম আক্তার জানান, জয়পুরহাট থেকে ঢাকাগামী যাত্রীবাহী ওই বাসটি উপজেলাধীন ঢাকা-রংপুর মহাসড়কের মোকামতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আটক করে এতে তল্লাশি চালানো হয়। এ সময় এসব পেথিডিন জব্দ করা হয়। ও দেবনাথকে আটক করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ