উল্লাপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪৮
উল্লাপাড়া উপজেলার বড়লক্ষ্মীপুর গ্রামে মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে মাইশা (৫) নামে এক শিশু মারা গেছে।  মাইশা ওই গ্রামের মমিন তালুকদারের মেয়ে।
 
জানা গেছে, মাইশা বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়। পরে পরিবারের সদস্যরা পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।
 
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।