রাজশাহীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৩
রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর রাজপাড়া থানার হড়গ্রাম পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
 
মৃত শিশুরা হলো, ওই এলাকার আবু সাঈদের ছেলে কোরাইশ হোসেন (৪) ও জহিরুল ইসলামের মেয়ে বৈশাখী খাতুন (৪)।
 
স্থানীয়রা জানান,  ওই দুই শিশু বাড়ির সামনের একটি পুকুরের পাশে বসে খেলছিল। একপর্যায়ে তারা ওই পুকুরের পানিতে ডুবে যায়। পরে দুপুর দেড়টার দিকে পরিবারের সদস্যরা পানি থেকে উদ্ধার করে শিশু দুটিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
 
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
 
ইত্তেফাক/ইউবি