বগুড়ায় দেড় বছরের সন্তানকে রেললাইনের পাশে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সানজিদা বেগম (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আদমদীঘি উপজেলার সান্তাহার রেলস্টেশনের আদূরে হালালিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে ।
জানা যায়, আদমদীঘি উপজেলার সান্তাহার ছাতনী সরদারপাড়ার দুখু মিয়ার স্ত্রী সানজিদা বেগম বেলা সাড়ে ১১টার দিকে সন্তানকে রেল লাইনের পাশে রেখে ঢাকাগ্রামী দ্রতযান এক্সপ্রেক্স ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।
রেলওয়ে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
