কিংবদন্তি শিল্পী লাকী আখন্দের গানের মিউজিক ভিডিও আনছে প্রাণ। তুমুল জনপ্রিয়তা পাওয়া এ গানগুলো হচ্ছে 'আবার এলো যে সন্ধ্যা', 'আমায় ডেকো না' ও 'আগে যদি জানতাম'।
মিউজিক ভিডিওগুলি চলতি মাসের ৭ তারিখ হতে ইউটিউব চ্যানেল PRAN Snacks Time এ প্রকাশ করা হবে। গানগুলোর নতুন সংগীতায়োজনের পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন 'জেলখানার চিঠি' খ্যাত গায়ক লিমন। আর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন জনপ্রিয় নাটক ও চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনি।
IMG0
ভিডিও তিনটিতে মডেল হয়েছেন এসময়ের জনপ্রিয় টিভি অভিনয় শিল্পী অগ্নিলা, আজাদ, নাজিফা তুষি, রাজ ও সৌমিক।
সম্প্রতি লাকী আখন্দের সাথে প্রাণ ফুডস লিমিটেডের এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো এ তথ্য জানানো হয়।
IMG1
উল্লেখ্য, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এ মহান শিল্পী ফুসফুস ক্যান্সারের চিকিৎসা নিতে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন।
ইত্তেফাক/এসএস
