সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০০
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাংশ এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিম অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে।
 
আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
 
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়লা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর পুন. ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
 
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।