এএফসি অনূর্ধ্ব-১৬ নারী দল নেতাসহ ৩ ফুটবলারকে সংবর্ধনা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০২
এএফসি অনূর্ধ্ব-১৬ নারী বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় দলনেতা কৃষ্ণা রাণী সরকার, দলের খেলোয়াড় জোছনা ও রুমাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
 
মঙ্গলবার দুপুরে  উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে তাদের সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিত ফুটবলাররা স্থানীয় সূতিভিএম পাইলট মডেল হাইস্কুলের শিক্ষার্থী।
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, ইউএনও মাসুমুর রহমান,  উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হালিমুজ্জামান তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর, সূতিভিএম পাইলট মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, ক্রীড়া শিক্ষক গোলাম রায়হান বাপন এবং কৃষ্ণার বাবা বাসুদেব সরকার।
 
এর আগে এ তিন কৃতী ফুটবলারকে টাঙ্গাইল জেলা প্রশাসক মাহবুব হোসেন নিজ কার্যালয়ে ফুলের তোড়া বরণ করে নেন।
 
কৃষ্ণার বাবা বাসুদেব সরকার এবং মা ঝুমু সরকার জানান, মেয়ের সাফল্যে তারা উচ্ছ্বসিত।
 
 
ইত্তেফাক/ইউবি