দোহারে পদ্মায় ডুবে ঢাবির ২ ছাত্রের মৃত্যু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ২১:৩১
ঢাকার দোহারে পদ্মা নদীতে গোসল করতে নেমে প্রবল স্রোতে ডুবে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার মৈনটঘাট এলাকার পদ্মা নদীতে এঘটনা ঘটে। 
 
নিহতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র তাজুয়ার নির্ঝর (২৩) ও আহমেদ হাসান লিপটন (২২)। তাদের মধ্যে নির্ঝর রাজধানীর উত্তরা ও আহমেদ হাসান সাইন্সল্যাব এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
 
সহপাঠী ও স্থানীয়দের বরাত দিয়ে দোহার থানার চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. রাকিবুল ইসলাম জানান, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২/১৪ জন শিক্ষার্থী দোহারের ঘুরতে আসে। দুপুর আড়াইটার দিকে তারা পদ্মায় গোসল করতে নামে। এসময় প্রবল স্রোতের কবলে পড়ে ঐ দুইজন শিক্ষার্থী ডুবে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তাদের সন্ধান পায়নি। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় তিনঘণ্টা চেষ্টার পর তাদের দুইজনের লাশ বিকাল সাড়ে পাঁচটার দিকে দোহারের মৈনটঘাটের পদ্মা নদী থেকে উদ্ধার করে।
এঘটনায় এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। 
 
 
 
ই্ত্তেফাক/এমআই