ইংল্যান্ডের জার্সিতে ওয়েইন রুনির সাম্প্রতিক ভূমিকাটা একটু প্রশ্নের চোখে দেখছেন সমালোচকরা। রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের খেলায় স্লোভাকিয়ার সঙ্গে প্রায় পুরো সময়টাই মাঝমাঠে খেলছেন তিনি।
কিন্তু রুনি তো একজন স্ট্রাইকার! তাহলে কি আক্রমণভাগে তার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে? যদি তাই হয়, তবে রুনির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার পক্ষে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক পিটার শিল্টন। রুনিকে নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি না তিনি এখনো একজন স্ট্রাইকার। জোর করে আমরা তাকে দলে খাপ খাওয়ানোর চেষ্টা করছি। আমার কাছে তিনি কখনো মাঝমাঠের খেলোয়াড় নয়। কখনো হবেনও না। ইউরোর পরই তার অবসর নেয়া উচিত ছিল।’
জাতীয় দলের জার্সিতে ১১৬ টি ম্যাচ খেলেছেন রুনি। শিল্টন খেলেছেন ১২৫ টি। তাহলে কী রেকর্ড ভাঙবার ভয়ে ভীত সাবেক ইংলিশ অধিনায়ক? শিল্টন উত্তর, ‘অবশ্যই নয়। বরং দলের প্রয়োজনেই এটা করা উচিত। যদি তিনি খেলেন, আমার কোন সমস্যা নেই।’
ইত্তেফাক/এসএসএ
